” একজন মানুষও গৃহহীন থাকবে না” মর্মে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমিসহ পাকা বাড়ি পাচ্ছেন দেশের ভূমি ও গৃহহীন পরিবারগুলো।
সেই অনুযায়ী আজ ২৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমি ও গৃহহীন পরিবারদের মাঝে ঘর-ভূমি বিতরণ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২’শ টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে উপজেলা সভা কক্ষে দলিল ও ঘরের কাগজ পত্র বিতরণ করেন ২৭ কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।
অতিরিক্ত জেলা প্রশাসক জিলুফা সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি,উলিপুর থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির,উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ,সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং ঘর ও ভূমি পাওয়া পরিবার বর্গ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/পি