মুজিব বর্ষ উপলক্ষে আজ ২৩ জানুয়ারী প্রথম পর্যায়ে টাঙ্গাইলের ১২টি উপজেলার ৬১৩ জন ভুমিহীন ও গৃহহীনদের মাঝে কবুলিয়ত দলিলসহ নব-নির্মিত বাসগৃহ হস্তান্তর করা হয়েছে।
শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাসগৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।
টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে উপকারভোগীদের হাতে বাসগৃহের কবুলিয়াত দলিল তুলে দেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক ড. আতাউল গণি, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অন্যান্য উপজেলাগুলোতেও সংসদ সদস্য, সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ বাসগৃহের কবুলিয়াত দলিল উপকারভোগীদের হাতে তুলে দেন।
বার্তাবাজার/পি