৭’শ কেজি জাটকাসহ আটক ৪

চাঁদপুরের যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালিয়ে ৭’শ কেজি জাটকাসহ চার জনকে আটক করেছে নৌ পুলিশ।

শুক্রবার (২২ জানুয়ারি) মাঝরাতে এ অভিযান চালিয়ে চাঁদপুর মেঘনা নদী মোহনা থেকে তাদের আটক করে নৌ পুলিশ।

পুলিশ জানায়, ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি কর্ণফুলী-১২, এমভি তাসরিফ-৪, এমভি আলাদীন-৯ লঞ্চে অভিযান চালানো হয়। এসময় লঞ্চে তল্লাশি চালিয়ে প্রায় ৭’শ কেজি জাটকাসহ চার জনকে আটক করা হয়।

এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা রজু করা হয়েছে। জব্দকৃত মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর