জাতিসংঘে আবারো বড় ধরনের হোচট পাকিস্তানের। গেল কয়েকদিন আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরএসএস-কে হিংসাত্মক চরমপন্থী দল বলে উপাধি দেয় পাকিস্তান। সেই সাথে তাদের করতে দাবি তোলে। তাদের এমন দাবির জবাবে পাকিস্তানকে নিজেদের মুখ আয়নায় দেখতে বললেন।
এসকল বিষয় নিয়ে ভারতের বিবৃতিতে বলা হয়, বিশ্বব্যাপি বেড়ে চলছে সন্ত্রাসবাদ। আর এই সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যকলাপের শিকার হচ্ছে ধর্মীয় জায়গাগুলি। কয়েক দিন আগেই পাকিস্তানে মন্দির নষ্ট, বামিয়ানে বুদ্ধ মূর্তি ধ্বংস থেকে, একের পর এক উদাহরণ আমরা দেখেছি। আমাদের এই সকল আক্রমণের বিরুদ্ধেঐক্যবদ্ধ হতে হবে।
এরপরে ভারতের তরফ থেকে পাকিস্তানকে কড়া ভাষায় কটাক্ষ করে বলেন, ইহা খুবই দুঃখজনক ও বিদ্রুপের বিষয়। যে দেশটিতে সম্প্রতি একটি ঐতিহাসিক হিন্দু মন্দিরের উপর হামলার মতো ধ্বংসাত্মক ঘটনা ঘটে ,তারা আমাদের বিরুদ্ধে শান্তির সংস্কৃতি সংক্রান্ত প্রস্তাবনা আনছে। সেই দেশে এই ধরনের হামলার ঘটনা প্রায়ই ঘটেছে এবং সেখানে সংখ্যালঘুদের অধিকার দেয়া হচ্ছে না। তারা কখনই এমন প্রস্তাবনার আড়ালে থাকতে পারে না।
বার্তাবাজার/ই.এইচ.এম