সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন- পৌর নির্বাচনে আওয়ামীলীগের যারাই বিদ্রোহী প্রার্থীদের সাথে কাজ করবে প্রমাণ পেলে তাদেরও শাস্তির আওতায় আনা হবে। আমরা যারা বঙ্গবন্ধুকে ভালবাসি, শেখ হাসিনাকে ভালবাসি, নৌকাকে ভালবাসি, যাকেই প্রধানমন্ত্রী নৌকা দিয়েছেন তার পক্ষে কাজ করব।
শুক্রবার (২২ জানুয়ারি) রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমি আজ এই কর্মীসভায় সবাইকে বলতে চাই আওয়ামী লীগের প্রতি যদি আপনাদের শ্রদ্ধাবোধ থাকে তাহলে নির্বাচনের দিন আপনার ভোট, আপনার পরিবারের ভোট নৌকা মার্কায় প্রদান করবেন।
তিনি বলেন, করোনাকালে এই সরকার দেশে মানুষকে অনেক সহযোগিতা করেছে। আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। যখন বিশ্বের বড় বড় দেশের অর্থনীতি নিম্নমুখী তখন বাংলাদেশের অর্থনীতি উর্ধ্বমুখী। এই সরকারের পক্ষে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মত একটি বড় প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। সরকারে উন্নয়ন অব্যহত রাখতে অবশ্যই আমাদেরকে নৌকা বিজয়ী করতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রফিক আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মুবশির আলী, প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, কার্য নির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, মঞ্জুর শাফি চৌধুরী এলিম, মনসুর রশীদ চৌধুরী, জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পারভেজ আহমদ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশিদুর রহমান আশাই, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জয়নাল আহমদ, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্ছু, আওয়ামীলোগ নেতা আফজাল হোসেন সুহেল।
এছাড়াও উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/পি