কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাতার বাড়ি দক্ষিণ মিয়াজির পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে এহসান, একই এলাকার আব্দুল আজিজের ছেলে এরশাদ ও চকরিয়া হারবাং এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে আলমঙ্গীর।
স্থানীয়রা জানান, মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন আজিজিয়া মাদ্রাসার বার্ষিক সভার প্রথম দিনে স্কুল মাঠে সিলিন্ডারের গ্যাস দিয়ে বেলুন ফুলিয়ে শিশুদের বিক্রি করছিলো। এসময় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিষ্ফোরিত হয়।
মহেষখালী থানার ওসি আব্দুল হাই জানান- সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে প্রথমে চকরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাদের সেখান থেকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। মৃতদেহ গুলো মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/পি