দেশে কমলো করোনা আক্রান্তের সংখ্যা

গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে আরো ১৫ জনের। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৭ হাজার ৯৮১ জনে।

গত একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৬১৯ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৩০ হাজার ৮৯০ জন।

শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন করোনা থেকে সুস্থতার সংখ্যা ৪৮৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৭৪ জন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর