কৃষকের জমি জবর দখলের পাঁয়তারা, তদন্তের আদেশ আদালতের

ব্রাহ্মণবাড়িয়ায় প্রভাবশালী মহলের বিরুদ্ধে এক অসহায় বৃদ্ধ কৃষকের জমি জবর দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এমনকি রাস্তা বাঁধার জন্য অসহায় ওই কৃষকের জমি থেকে কেটে নেয়া হচ্ছে মাটিও।

ঘটনাটি ঘটেছে সদর উপজেলার নাটাই দক্ষিন ইউপির নরসিংসার গ্রামে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক মোঃ শাহজান মিয়া বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দিলে বিজ্ঞ আদালত ঘটনাটির তদন্তে সদর থানাকে আদেশ দেন। তবে প্রভাবশালী ওই মহলটির অব্যাহত চাপ ও হুমকীতে কৃষক শাহজাহান তার পরিবার-পরিজন নিয়ে এখন আতংকে দিন কাটাচ্ছে।

অভিযোগ সূত্রে জানা যায়, নরসিংসার গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে মোঃ শাহজাহানের সাবেক ১৯ শতক নাল ভূমি রয়েছে (২৯৬ হালে ৭৯৪,৭৯৭, ৭৯৮ দাগে)। এছাড়া তার আর কোন কৃষি জমি নেই। সম্প্রতি একই গ্রামের প্রতিবেশী প্রভাবশালী আলামিন (২৫), আবু সালাম (৪৫), হামদু মিয়া (৪৫), সুমন (২৩), মামুন (২০) ও জীবন মিয়া (৪৫) তার জমি রাস্তা নির্মানের নামে জবর দখল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই জের ধরে তারা গত ৩০শে নভেম্বর ভোরে দা, বল্লম সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ফসলী জমিতে প্রবেশ করে শাহজাহানকে জমি থেকে উচ্ছেদের চেষ্টা করে।

এ সময় শাহজাহান আত্মচিৎকার শুরু করলে গ্রামবাসীর উপস্থিতি টের পেয়ে তারা চলে যায়। যাবার সময় প্রভাবশালী ওই চক্রটি ফসলী জমি দখলসহ তার বাড়ির উপর দিয়ে রাস্তা নির্মাণ করা হবে বলে হুমকি দেয়। এ কাজে বাঁধা দিলে পরিবার পরিজনকে হত্যা করা হবে বলেও হুমকী দেয়। এ ঘটনার পর কৃষক শাহজাহান ওই ভূমিটিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রভাবশালী আলামিন, আবু সালাম, হামদু মিয়া, সুমন, মামুন ও জীবন মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করলে আদালত ঘটনা তদন্তে সদর থানাকে আদেশ।

এ বিষয়ে কৃষক মোঃ শাহজাহান অভিযোগ করে বলেন, অভিযুক্তরা সড়কের নামে আমার জায়গা জবর দখল করতে অত্যাচার করছে। এমনিক বাড়ির সীমানা প্রাচীরও ভেঙ্গে ফেলার হুমকী দিচ্ছে। সে সাথে আমার জমির ধানের চারাও কেটে ফেলেছে। তাদের হুমকীর ভয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা করেছে। এখন আমি আমার পরিবার-পরিজন নিয়ে আতংকে দিন কাটাচ্ছি। তিনি এ ঘটনাটির সুষ্ঠু বিচারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হক বলেন, উভয় পক্ষকে সাথে নিয়ে বিষয়টির সমাধানে চেষ্টা চলছে। খুব শীঘ্রই আলোচনার মাধ্যমে বিষয়টি শান্তিপূর্ণ সমাধান হবে। এছাড়া জবর দখলের কোন সুযোগ নেই।

এ বিষয়ে সদর মডেল থানার এ,এস,আই বাপন চন্দ্র দাস বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে যাবতীয় কাগজ পত্র নিয়ে আসার জন্য বলা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর