সিরিজ জিততে বাংলাদেশের টার্গেট ১৪৯

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগারদের বোলিং তোপে ১৪৮ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। টাইগারদের বোলিং তাণ্ডবে ৪৩ দশমিক ৪ ওভারে মাত্র ১৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

দ্বিতীয় ওয়ানডেতেও প্রথম ওয়ানডের রেশ কাটাতে পারেনি ক্যারিবিয়রা। বাংলাদেশের বলারদের বিরুদ্ধে ধুঁকে ধুঁকে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। টস জিতে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপে ৫ উইকেট হারিয়ে পুজি করেন মাত্র ৪১ রান।

দলীয় সেঞ্চুরি করার আগে ৮ উইকেট হারানো দলকে কিছুটা টেনে তোলার চেষ্টা করছিলেন রভম্যান পাওয়েল। কিন্তু মেহেদি হাসান মিরাজের স্পিন ঘূর্ণিতে শেষ পর্যন্ত দেড়শ’ রানও তুলতে পারেনি ক্যারিবিয়ানরা।

শুক্রবার (২২ জানুয়ারি)সকাল ১১.৩০ টায় মিরপুরে শুরু হওয়া দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। এরপরেই কার্টার মাস্টার মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ের মুখে পড়েন ক্যারিবিয়রা। প্রথম ম্যাচের ন্যায় এ ম্যাচে বলের ঘূর্ণি ব্যাতিত আর কিছু দেখতে পাননি ক্যারিবিয়রা। শুরুতে ক্যারিবিয়ান শিবিরে আঘাত হানেন মুস্তাফিজ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর