সেতুমন্ত্রীর পরিবারকে রাজাকার পরিবার বললেন এমপি একরাম

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলার হুমকি দিয়েছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় এ হুমকি দেন তিনি।

ভিডিওতে একরামুল করিম চৌধুরী সালাম দিয়ে বলেন, আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে বলবো না আমি কথা বলবো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। আগামী কয়েকদিনের মধ্যে নোয়াখালী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হলে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলবো।

এ সময় তিনি আরো বলেন, একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে আসছে নিজের ভাইকে শাসন করতে পারে না। এগুলো নিয়ে আমি আগামী কয়েকদিনের মধ্যে কথা বলবো যদি জেলা কমিটি না দেয়।’

এরপর স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ভিডিও বার্তাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর