ঢাকা-চট্রগ্রাম রুটে সকল ফ্লাইট বাতিল

অতিরিক্ত ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।

শুক্রবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তথ্যটি নিশ্চিত করেছে।

ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণ করতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিন ১৫০ যাত্রী নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বোয়িং ৭০৭) মালয়েশিয়া থেকে এসে ঢাকায় নামতে না পেরে সকাল ৮টায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।

পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানান, বিমানবন্দর কতৃপক্ষ।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর