রাজধানীর যাত্রাবাড়ী থেকে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-মোঃ মামুন ভূঁইয়া (৩৪) ও মোঃ আফজাল হোসেন (২৮)।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭:১০ টায় যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় এক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, যাত্রাবাড়ীর গোলাপবাগ বিশ্বরোডের পাশে একটি মুদি দোকানের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী ফেন্সিডিল বিক্রির জন্য অপেক্ষা করার সময় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম।
বার্তাবাজার/ই.এইচ.এম