পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বন্ধ রযেছে ফেরি চলাচল। এতে করে সীমাহীন দুর্ভোগে পড়েছে যানবাহনের হাজারো যাত্রী ও শ্রমিকরা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মধ্যরাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে ছোট-বড় ৮৬টি যানবাহন নিয়ে আটকে পড়েছে ছোট-বড় ৫টি ফেরি।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের বিআইডব্লিউটিসির এজিএম জিল্লুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত ১২টার পর থেকে ফেরি চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছিল। রাত বাড়াতে থাকায় কুয়াশার মাত্রাও বাড়তে থাকে। মধ্যরাত ২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।

তিনি আরও জানান, এ সময় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে ছোট-বড় ৮৬টি যানবাহন নিয়ে আটকে পড়েছে ছোট-বড় ৫টি ফেরি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর