প্রথম ম্যাচে জয়ের পর আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।
এই ম্যাচে জিতলে সিরিজ নিশ্চিত বাংলাদেশের আর হারলে ড্র করার সুযোগ পাবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
তবে প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়ার কারণে ক্যারিবীয় দলে দ্বিতীয় ওয়ানডেতে আজ পরিবর্তন আসলেও আসতে পারে। তারা নিশ্চয়ই চাইবে মাঠে এমন দল নামাতে যাতে সিরিজে ফেরা যায়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
বার্তাবাজার/পি