ভারতের কর্ণাটকে শক্তিশালী এক বিস্ফোরণে অন্তত ৮ জন প্রাণ হারান। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ১০টার দিকে কর্ণাটকের শিবমোগা এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এই বিষ্ফোরণের শব্দে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে প্রকোম্পিত হয়।
বিস্ফোরণটি কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ডিনামাইট অথবা অন্য কোনো কিছুর কারণে বিষ্ফোরণটি হয়েছে। বিষ্ফোরণকালে আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দরা। পাথরখনি এলাকার একটি রাস্তায় বড় ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়েছে অনেক দালান কোঠার জানালার কাচ।
বার্তাবাজার/ই.এইচ.এম