মারা গেছেন সিরাজগঞ্জের সাবেক এমপি মজিদ মণ্ডল

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ডল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মজিদ মণ্ডল আর নেই।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ১১টার সময় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে ঢাকার উত্তরার বাসা থেকে স্কয়ার হাসপাতালে নেয়ার সময় তিনি ইন্তেকাল করেন।

আলহাজ্ব আবদুল মজিদ মণ্ডলের বড় ছেলে বর্তমান সংসদ সদস্য আবদুল মমিন মণ্ডলের এপিএস তাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আবদুল মজিদ মণ্ডল মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর