ঘন কুয়াশার কারণে টাঙ্গাইল-এলেঙ্গা বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজার সামনে সকল ধরনের যানবাহন আটকা পড়ে প্রায় ৩০ কিলোমিটার যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে ব্যাপক দুর্ভোগের স্বীকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
শুক্রবার (২২ জানুয়ারি) গভীর রাত থেকে তীব্র শীত ও ঘন কুয়াশার জন্য সামনের রাস্তা পরিষ্কার না থাকায় গাড়ির স্বাভাবিক গতি থেকেও কম গতিতে চালাতে হয়। এভাবেই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। যাত্রীদের পড়তে হয় দুর্ভোগে।
বিশেষ করে বৃদ্ধ, শিশু, নারী যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে। এদের খাবারের তীব্র সংকটের পাশাপাশি পয়নিস্কাশন ব্যবস্থার সংকীর্ণতার কারণে ব্যাপক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যথাসময়ে গন্তব্যে না পৌছাতে পেরেও পড়তে আরো জটিলতায়।
এসময় যাত্রীদের সাথে কথা বলতে গেলে, যাত্রীরা বার্তাবাজারকে জানান, আমরা গতকাল গাড়িতে ওঠেছি এখনও গন্তব্যে পৌছাতে পারিনি। এভাবে বসে থাকতে আমাদের খুবই সমস্যা হচ্ছে। সাথে খাবার এবং অন্যান্য সমস্যাও রয়েছে।
এ ব্যাপারে গাড়ি চালকরা বলেন, ঘন কুয়াশার কারণে আমরা বিশ ফিট দূরের কিছু দেখতে পাচ্ছি না। এতে গাড়ি চালাতে সমস্যা হয়। এবং এই কুয়াশার কারণেই এমন যানজটের সৃষ্টি হয়।
এ ব্যাপারে পুলিশের কাছে জানতে চাইলে, বার্তাবাজারকে বলেন আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি যানজট নিরসনে। কিন্তু ঘন কুয়াশার জন্য প্রায় প্রতিদিন এমন সমস্যার মুখোমুখি হচ্ছে যাত্রীরা। পুলিশ আরো জানায়, বেলা বাড়ার সাথে সাথে এই সমস্যা কেটে যাবে।
বার্তাবাজার/ই.এইচ.এম