জয়পুরহাট জেলার ভাদশা এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
আটককৃতরা হলেন- ধামইরহাট উপজেলার ইনশিরা গ্রামের মৃত দ্বীপন্দ্রনাথের ছেলে সুব্রত কুমার (৩৫) ও ধনঞ্জয়পুর গ্রামের গোলাম রাব্বানির ছেলে বায়েজীদ হোসেন (২৫)।
জয়পুরহাট র্যাব ক্যাম্প সুত্র জানায়, বুধবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় র্যাবের একটি অপারেশন দল বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পাশ্বের্র সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে আসন্ন জয়পুরহাট জেলার পৌর নির্বাচনের জনসাধারণকে ভয়ভীতি দেখানোর লক্ষো দুষ্কৃতিদের নিকট বিক্রয়ের জন্য চেষ্টা চালাচ্ছিল বলে প্রাথমিক স্বীকারোক্তি দেন। আটককৃতদের সাথে থাকা ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন, ৩টি মেমোরি কার্ড ও ৫টি সিমকার্ড জব্দ করা হয়।
পরে জয়পুরহাট থানায় আসামীদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
বার্তাবাজার/এ.আর