ভারতের উপহার ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে

দেশে পৌঁছেছে ভারতের উপহারের ২০ লাখ ডোজ করোনা টিকা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটে এই করোনা টিকা ভারত থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এই টিকা এসেছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে। ১৬৭টি বক্সে ২০ লাখ ডোজ টিকা এসেছে। বিমানবন্দর থেকে মহাখালীর ওয়্যার হাউজে নেয়ার জন্য দুটি ফ্রিজার গাড়ি রেডি রয়েছে।

প্রথম দফায় ২০ থেকে ২৫ জনের ওপর পরীক্ষামূলক প্রয়োগ হবে, পরে ফেব্রুয়ারিতেই করোনা টিকা প্রয়োগ শুরু হবে। প্রথম মাসেই দেয়া হবে ৬০ লাখ ডোজ।

সরকারের থেকে জানানো হয়েছে- ফ্রেব্রুয়ারি মাসে ৬০ লাখ মানুষ পাবেন করোনার টিকা। যা দেশের সকল হাসপাতালগুলোতে একযোগে দেয়া হবে।

পার্শ্বপ্রতিক্রিয়ার কথা চিন্তা করে সরকারি হাসপাতালের বাইরে কোনো টিকা কেন্দ্র থাকবে না। করোনা টিকা পেতে আবেদন করতে হবে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে। ‘সুরক্ষা’ নামের এই অ্যাপসটি ২৫শে জানুয়ারি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করবে আইসিটি বিভাগ।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর