আজ দেশে আসছে ভারতের উপহারের ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন। বাকী ক্রয়কৃত ভ্যাকসিন আসবে ২৫ জানুয়ারি। ১৬৭ টি বক্সে ২০ লাখ ডোজ ভ্যাকসিন আসছে। তা বিমানবন্দর থেকে ওয়্যার হাউজে নেয়ার জন্য দুটি ফ্রিজার গাড়ি প্রস্তুত রয়েছে।
প্রথম দফায় ২০ থেকে ২৫ জনের ওপর পরীক্ষামূলক প্রয়োগ হবে, পরে ফেব্রুয়ারিতেই করোনা টিকা প্রয়োগ শুরু হবে। প্রথম মাসেই দেয়া হবে ৬০ লাখ ডোজ।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে- ফ্রেব্রুয়ারি মাসে ৬০ লাখ মানুষ পাবেন করোনার টিকা। যা দেশের সকল হাসপাতালগুলোতে একযোগে দেয়া হবে।
পার্শ্বপ্রতিক্রিয়ার কথা চিন্তা করে সরকারি হাসপাতালের বাইরে কোনো টিকা কেন্দ্র থাকবে না। করোনা টিকা পেতে আবেদন করতে হবে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে। ‘সুরক্ষা’ নামের এই অ্যাপসটি ২৫শে জানুয়ারি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করবে আইসিটি বিভাগ।
বার্তাবাজার/ই.এইচ.এম