ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস নদীতে

দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পানিতে পড়ে গেছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৯ টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেন আরিচা কাম নদী ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মুজিবর রহমান।

তিনি জানান, সকাল ৯টার দিকে রাজবাড়ীগামী একটি হাইস মাইক্রোবাস ফেরিতে উঠতে গিয়ে নদীর পানিতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট কাজ করে। হাইসে থাকা পাঁচ জন যাত্রীর সবাইকে উদ্ধার করা গেছে। গাড়িটি রেকার দিয়ে উদ্ধার করা হচ্ছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর