চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭টি স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। চাঁদপুর-২ আসনের বর্তমান এমপি নুরুল আমিন রুহুল এবং একই আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কর্মী-সমর্থকরা সমাবেশ ডাকায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
১৪৪ ধারা জারিকরা স্থানগুলো হলো- উপজেলার শ্রীরায়ের চর, মোহনপুর, ফতেপুর, এখলাছপুর, দশানী, আমিরাবাদ ও মতলব সেতুর উত্তর পাড় এলাকা।
পুলিশ জানায়, একই সময়ে একই জায়গায় ২ রাজনৈতিক নেতার পক্ষে সভা ডাকায় বিশৃঙ্খলা ও সহিংসতার আশঙ্কা রয়েছে। তাই বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।
তিনি আরও জানান, রাতে ওই এলাকায় মাইকিং করা হচ্ছে। বৃহস্পতিবার ভোর থেকে মতলবের সাতটি পয়েন্টে ১৪৪ ধারা কার্যকর হবে। আপাতত তিন দিন ওই এলাকায় এটি বলবত থাকবে। পরবর্তী সময়ে অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/পি