মাতৃত্বকালীন ভাতার টাকা দেওয়ার কথা বলে শিশু চুরি

যশোরে মাতৃত্বকালীন ভাতার টাকা দেওয়ার কথা বলে অভিনব পন্থায় তাহসিন নামে ২১ দিনের একটি শিশুকে চুরি করে নিয়ে গেছে এক নারী।

বুধবার (২০ ডিসেম্বর) শিশুটিকে শার্শার বাগআঁচড়া বাজারের রিফাত হোটেলের সামনে থেকে কৌশলে নিয়ে পালিয়ে যায় ওই নারী।

ওই মিশুর মা জান্নাতুল খাতুন বলেন, তার সন্তান তাহসিন পেটে থাকতে ওই নারী এনজিও কর্মী পরিচয়ে তাদের বাড়ি যাওয়া আসা করত এবং মাতৃত্বকালীন ভাতার টাকা দেওয়ার কথা বলত। এর পর বেশ কিছু দিন পর আবার যাওয়া আসা করত। তারপর আজ দুপুরে তিন আবার আসেন এবং মাতৃত্বকালীন টাকা দেওয়ার কথা বলে আমাকে ও তাহসিনের দাদাকে বাগ আঁচড়ায় নিয়ে আসে।

একপর্যায়ে আমরা খাবার খাওয়ার জন্য বাগআঁচড়া বাজারের রিফাত হোটেলে ঢুকি। এসময় ওই নারী আমার কোল থেকে তাহসিনকে নিয়ে আমাকে হাত ধৌয়ার জন্য পাঠায়। আমি হাত ধুয়ে ফিরে এসে দেখি ওই নারী নেই ও আমার সন্তানও নেই। হোটেলের সিসি ক্যামেরায় তাহসিনকে কোলে নিয়ে নারীকে পালাতে দেখা যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে নারীটিকে শনাক্তকরণে ও শিশু তাহসিনকে উদ্ধারের চেষ্টা চলছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর