পুলিশের পিকআপে কোস্টগার্ডের ট্রাকের ধাক্কা, এসআইসহ আহত ৪

বরিশালের গৌরনদী উপজেলায় কোস্টগার্ডের ট্রাক এবং গৌরনদী থানা পুলিশের পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুমরে-মুচরে গেছে পুলিশের ভ্যান। এ সময় ৪ এসআই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন- এএসআই আমিনুল ইসলাম, এসআই আরিফুল ইসলাম, কনস্টেবল রিয়াজুল ইসলাম, পিকআপচালক কনস্টেবল আ. রহমান। তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার তারাকুপি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব হাওলাদার তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে টহল দিতে গৌরনদী থানা পুলিশের পিকআপটি (ঢাকা মেট্রো-ঠ-১৪-২৭৮৫) উপজেলার ভূরঘাটা এলাকায় যাচ্ছিল। বরিশালগামী কোস্টগার্ডের একটি ট্রাক (ঢাকা মেট্রো-অ ১১-৪৮৩৫) তারাকুপি এলাকা অতিক্রমকালে ব্রেকফেল করে থানা পুলিশের পিকআপকে ধাক্কা দেয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর