বিশ্বে করোনায় আক্রান্ত দাড়িয়েছে ৯ কোটি ৭৩ লাখ ৫ হাজার ৩৫৬ জন। মৃত্যু হয়েছে ২০ লাখ ৮৩ হাজার ২০৩ জন। সুস্থ্য হয়েছেন ৬ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ৫১৫ জন।
বৃহস্পতিবার(২১ জানুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছেন।
করোনায় মৃত্যু ও আক্রান্তে শীর্ষে আছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার। মৃত্যু হয়েছে ৪ লাখ ১৫ হাজার।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আাক্রান্ত হয়েছেন ১ কোটি ৬ লাখ ১১ হাজার জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৫২ হাজার।
বার্তাবাজার/পি