বন্ধু এবার আপনার সময়: বাইডেনকে ওবামা

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন জো বাইডেন। শপথ গ্রহণে আগে তাকে উদ্দেশ্য করে টুইট করেছেন সাবেক দুইবারের প্রেসিডেন্ট বারাক ওবামা।

টুইটে ওবামা বলেন, অভিনন্দন আমার বন্ধু, প্রেসিডেন্ট জো বাইডেন। এবার আপনার সময়।

বুধবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টায় জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তার সাথে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কমলা হ্যারিস।

বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথা ভেঙে উপস্থিত ছিলেন না ডোনাল্ড ট্রাম্প। ভোরেই তিনি স্ত্রীকে নিয়ে হোয়াইট হাউজ ত্যাগ করেন। বাইডেনের শপথ গ্রহণের সময় আশেপাশে সেনাবেশষ্টনি ছিল বেশ কঠিন।

ডোনাল্ড ট্রাম্প হেলিকপ্টারে চড়ে জয়েন্ট বেজ অ্যান্ড্রুজ গিয়ে সেখানে তিনি প্রেসিডেন্ট হিসেবে তার শেষ বক্তব্য প্রদান করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর