আবারও আগের মত গুম-খুন, নির্যাতন চালিয়ে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরী করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন।
বুধবার (২০ জানুয়ারি) বিকালে জয়পুরহাটে বিভিন্ন মামলায় কারান্তরীন ছাত্রদল নেতা কর্মীদের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজ খবর নেওয়ার সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
খোকন বলেন, বাড়ি বাড়ি গিয়ে ধরে নেয়া হচ্ছে নেতাকর্মীদের। এই সরকার একটি অবৈধ সরকার। তাদের যা ইচ্ছে তাই করছে। হামলা-মামলা দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। তারপরও ছাত্রদলের নেতাকর্মীরা দমিয়ে রাখা যাবে না।
তিন আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সেই কারণে আমাদের ছাত্রনেতারা কারাগারে আছে। আমরা তাদের মুক্তি দাবি করছি।
বার্তাবাজার/এসজে