ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো শান্তি নেই: বাইডেন

শপথ গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন বলেছেন, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো শান্তি নেই। আপনার সবাই কোলাহল থামান, স্বাভাবিক হোন।

বুধবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টায় শপথ গ্রহণের পর তিনি প্রথম এই কথা বলেন।

বাইডেন বলেন, কোনো দলের নয়, কোনো সমর্থকদের নয়; আমি সকল মার্কিন মার্কিন জনগণের প্রেসিডেন্ট। এই নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে। এটি আমেরিকার দিন।

তিনি সেখানে উপস্থিত সকল সাবেক মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আমার পূর্বসূরিদের ধন্যবাদ জানাচ্ছি যারা আজ এখানে উপস্থিত হয়েছেন।

তবে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে সদস্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন না। তিনি একইসিন স্থানীয় সময় ভোরে তার স্ত্রীকে নিয়ে হোয়াইট হাউজ ত্যাগ করেছেন।

প্রথমে তিনি একটি হেলিকপ্টারে করে তারা ফ্লোরিডার যান। সেখানেই প্রেসিডেন্ট হিসাবে বিদায়ী ভাষণ দেন।ভাষণ শেষে একই হেলিকপ্টারে করে তার নিজে একটি রিসোর্টে চলে যাওয়ার কথা রয়েছে। সেখানেই আপাতত তিনি বসবাস করবেন বলে জানা গেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর