যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সদ্য নির্বাচিত জো বাইডেন। বুধবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টায় ওয়াশিংটনের ক্যাপিটাল ভবনে তিনি শপথবাক্য পাঠ করেন। মার্কিনিদের প্রধান বিচারপতি জন রবার্টস তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন।
তার কিছু মুহুর্ত আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কমলা হ্যারিস। তাকে শপথ বাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমেয়র।
একইদিন ভোরে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে বাসভবন হোয়াইট হাউজ ত্যাগ করেন। একটি হেলিকপ্টারে করে তারা ফ্লোরিডার যান। সেখানেই প্রেসিডেন্ট হিসাবে বিদায়ী ভাষণ দেন।
ভাষণ শেষে একই হেলিকপ্টারে করে তার নিজে একটি রিসোর্টে চলে যাওয়ার কথা রয়েছে। সেখানেই আপাতত তিনি বসবাস করবেন বলে জানা গেছে।
সূত্র: বিবিসি
বার্তাবাজার/এসজে