চীনের কনে, বর কলমাকান্দার

চীনা তরুনী ইবনাত মরিয়ম ফাইজার সঙ্গে চাকরিসূত্রে নেত্রকোণার জসিম উদ্দিনের পরিচয় দুবাইয়ের একটি শপিংমলে। ধীরে ধীরে তাদের পরিচয় রুপ নেয় ভালোবাসার সম্পর্কে। মাঝে তিনবছর চাকরির প্রয়োজনেই দুজন দুই দেশে চলে যান। হৃদয়ের টান তাদেরকে আলাদা করতে পারেনি। একপর্যায়ে ফের দুজন দুবাইয়ে দেখা করে সেখানে বিয়ে করেন তারা।

এদিকে, জসিমের গ্রামের বাড়ি কলমাকান্দার গুতুরা বাজারে রোববার এক বিবাহোত্তর বৌভাতের আয়োজন করা হয়। ফাইজা চীনের হিলংজিয়া প্রদেশের মুদনঞ্জিয়া শহরের ওয়াং হুয়ানঝং ও পাং ইয়ুলিং দম্পতির সন্তান।

ফাইজা আগে খ্রিস্টান ধর্মের অনুসারী থাকলেও বিয়ের পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর জসিম উদ্দিন জানান, তাকে ভালোবাসার পর ধর্মীয় নিয়ম অনুযায়ী বিয়ে করেছি। আমরা সুখে শান্তিতে থাকতে সকলের দোয়া চাই।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর