শেরপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

হাড় কাপানো শীতে বগুড়ার শেরপুরে ১৯১ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ জানুয়ারী) সকালে মাদ্রাসাগেট এলাকায় তুষার বীজাগারের কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।

শহর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
মো. লিয়াকত আলী সেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছামসুন্নাহার শিউলী, বগুড়া জেলা সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক আব্দুর রউফ খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো.মওলা বক্স, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান মো. রাশেদুল হক, শেখ ফরিদ প্রমূখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর