সিংড়ায় ফসলি জমিতে অবাধে চলছে পুকুর খনন

নাটোরের সিংড়ায় চলন বিলের মধ্যেই ফসলি জমিতে খনন করা হচ্ছে পুকুর। অপার সৌন্দর্যের মহিমায় মহিমান্বিত এই চলনবিলের মধ্যে পুকুর খনন করা হলে একদিকে যেমন সৌন্দর্য হারাবে বিল। অপরদিকে চতুর্পাশের জমিতে সৃষ্টি হবে জলাবদ্ধত, এমনটাই মনে করছেন গ্রামবাসী।

খননকৃত জমির আশেপাশের জমি মালিকরা বলছেন এইখানে ১৬/২০ বিঘা আবাদি জমির উপরে খনন করা হচ্ছে পুকুর । আর এই পুকুর খনন করা হলে তাদের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন তারা। তাই প্রশাসনের নিকট তাদের আকুল আবেদন অনতিবিলম্বে যেন এই অবৈধ পুকুর খনন বন্ধ করে দেওয়া হয় নইলে তারা বিপদগ্রস্ত হবেন।

জমির মালিক আবুল কালাম হোসেন বার্তা বাজারকে জানান, তার জমি বিলের নিচু জায়গা। জলবদ্ধতা সবসময়ই হয়ে থাকে। এই জমি থেকে তিনি কোন ফসল আবাদ পায় না। তাই বাধ্য হয়ে পরিত্যক্ত জমিতে খনন করছেন পুকুর। পাশের জমিতে যদি ফসল হয় তার জমিতে কেন ফসল হচ্ছে না এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

পুকুর খননকারী সাইফুল ইসলাম বার্তা বাজারের প্রতিনিধিকে এই পুকুর খননের ছবি তুলতে দেখে চড়াও হয় এবং ছবি তোলার সময় ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বার্তা বাজারকে জানান, সকাল থেকে প্রায় ৪০ জন গণমাধ্যমকর্মী এসেছেন তাদেরকে অর্থ দিয়ে বিদায় করা হয়েছে। তবে কোন কোন গণমাধ্যম কর্মী এসেছে তাদের নাম জিজ্ঞেস করলে, নাম বলতে অস্বীকার করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বার্তা বাজারকে জানান, প্রশাসনিক কর্মকর্তারা বিভিন্ন সময় আসে ভেকুর কাছে এসে বেটারী খুলে নিয়ে যায় পরে নামমাত্র কিছু অর্থ জরিমানা করা হয় কিন্তুু পরবর্তীতে আবারো একই জমিতে চলে ভেকু দ্বারা আবাদি জমি খনন ড্রাম ট্রাক নিয়ে বিভিন্ন জায়গায় করা হয় মাটি বিক্রয় এতে করে নষ্ট হয় রাস্তা ঘাট।

এভাবেই শস্যভান্ডার খ্যাত নাটোরে সিংড়ার চলনবিলে কমছে ফসলি জমির পরিমাণ। প্রশাসনিকভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করলেও কোনোমতেই বন্ধ করা যাচ্ছে না পুকুর খনন। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে সিংড়ায় আবাদি জমি হারিয়ে যাবে বলে মনে করছেন সচেতন মহল।

এ ব্যাপারে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিরুল ইসলাম বার্তা বাজারকে জানান, বিষয়টা তিনি জানেন না, তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানালেন তিনি।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর