কুমিল্লার মুরাদনগরে ৪শতাধিক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার পাঁচকিত্তাস্থ রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ৯টি ওর্য়াডে এ কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব ইউসুফ আলী, ইউপি সদস্য স্বপন মিয়া, মজিব মিয়া, আমির হোসেন, আবদুর রব, ইব্রাহীম মিয়া, মহিলা ইউপি সদস্য রাশিদা বেগম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুল ইসলাম প্রমুখ।
বার্তাবাজার/এ.আর