মাশরাফিকে একটি পরামর্শ দিলেন সৌরভ গাঙ্গুলি

কার্ডিফে সুফিয়া গার্ডেনে হারে না বাংলাদেশ।অবশেষে সেই ধারা ভেঙে দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।ওই দিন তিন ফরম্যাটেই বাজে করেছে টাইগাররা।শুধু ব্যাট হাতে ইংলিশ বোলারদের চোখ রাঙানি দিয়েছেন বিশ্বসেরা সাকিব আল হাসান।তবে শেষ রক্ষা হয়নি বাংলাদেশের।১০৬ রানের বড় ব্যাবধানে হেরেছে মাশরাফি বাহিনী।মূলত ওই ম্যাচে বাজে ভাবে হারার অন্যতম কারণ হলো বাংলাদেশের বোলিং দুর্বলতা।সাবেক ভারতীয় দলনেতা সৌরভ গাঙ্গুলিও বললেন তাই।

ইংল্যান্ডের বিপক্ষে শনিবার কার্ডিফে ১০৬ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মাশরাফি মুর্তজা টস জিতে প্রথমে ফিল্ডিং নেয়ায় অনেকেই সমালোচনা করছেন। তবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী মনে করছেন, মাশরাফির সিদ্ধান্ত সঠিক ছিল।

তবে দু’দিন কাভারে ঢাকা উইকেটে শুরুতেই সাকিব আল হাসানকে বেশি ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন সৌরভ। কার্ডিফের উইকেটে শুরুতে পেসাররা সুবিধা পাবে বলে ধারণা করা হয়েছিল।

বাংলাদেশ সেই সুবিধা কাজে লাগাতে পারেনি। সৌরভ বিশ্বকাপে ধারাভাষ্য দিচ্ছেন। ওই ম্যাচেও তিনি ধারাভাষ্য দিয়েছেন। ম্যাচের বিরতির সময় তিনি বলেন, ‘এই উইকেটে সঠিক সিদ্ধান্তই নিয়েছে মাশরাফি। দু’দিন ধরে যে বৃষ্টি হয়েছিল তাতে আগে ফিল্ডিং নেয়া সঠিক সিদ্ধান্তই ছিল। বাতাস ছিল, উইকেটে ঘাস ছিল। কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি বোলাররা। সাকিবকে বেশি ব্যবহার (শুরুতে) করা হয়েছে।’ তিনি বলেন, ‘জায়গায় বোলিং করতে হবে। লাইন-লেন্থ ঠিক রেখে বল করতে হবে।’

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করে হেরেছে। কিন্তু শনিবার ইংল্যান্ডের বিপক্ষে প্রতিরোধই গড়তে পারেনি টাইগাররা। সেমিফাইনালে যেতে হলে শেষ ছয় ম্যাচের অন্তত চারটিতে জিততে হবে। বাংলাদেশের সেমিতে যাওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে সৌরভ বলেন, ‘বাংলাদেশেরও সেমিফাইনালে যাওয়ার আশা আছে। তবে আগে বোলিংটা ভালো করতে হবে। বিশেষ করে পেস বোলিং আক্রমণ। এ ধরনের কন্ডিশনে বোলিং অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শেষ চারে যাওয়ার সম্ভাবনা দেখি। তার আগে বড় দলগুলোকে তো হারাতে হবে।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স দেখে খুশি হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।

আগামীকাল ব্রিস্টলে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। নিজেদের পরের তিনটি ম্যাচেই জয়ের প্রত্যাশা মাশরাফিদের।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর