আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৪৮৮ দিন আগে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাকিব।
অন্যদিকে শেষ ওয়ানডে খেলেছিলেন ৫৬৪ দিন আগে। ৫৬৪ দিন পর ওয়ানডে ম্যাচে মাঠে নেমে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন আপ একাই গুঁড়িয়ে দেন সাকিব।
৭.২ ওভারে ২টি মেডেন ও ৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন সাকিব। উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন সাকিব। এছাড়াও বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন সাকিব।
প্রথম বাংলাদেশি হিসেবে দেশের মাটিতে ১৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন সাকিব। এছাড়াও দেশের মাটিতে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ ইনিংসে বল করার কীর্তি গড়েছেন তিনি।
এছাড়াও আরও একটি রেকর্ড গড়েছেন সাকিব। নির্দিষ্ট এক ভেন্যুতে উইকেট শিকারি বোলারদের তালিকায় পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনুসকে ছাড়িয়ে দুইয়ে উঠে গেছেন সাকিব।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১১৪টি উইকেট শিকার করেছিলেন ওয়াকার। অন্যদিকে মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিবের উইকেট সংখ্যা ১১৭ টি।
বার্তাবাজার/এস.জি