শার্শায় বাজার থেকে ২৪ দিনের নবজাতক শিশুকে চুরি

যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে তাসিন(২৪ দিন) নামে এক নবজাজতক শিশু চুরি হয়ে গিয়েছে।

আজ বুধবার (২০ জানুয়ারী) বেলা ১১টার সময় বাচ্চাটিকে চুরি করে নিয়ে গেছে। নবজাতক শিশু তাসিন(২৪ দিন)শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আশরাফুল ইসলাম ও জান্নাতুল খাতুন দম্পত্তির ছেলে সন্তান।

তাসিনের পিতা আশরাফুল বলেন, নাম ঠিকানা না জানা অপরিচিতা এক মহিলা গত ১৫ দিন আগে তাদের বাসায় গিয়ে গর্ভবতী কার্ড করে দিবে বলে প্রলোভন দেখায়। সেই অনুযায়ী অপরিচিতা সেই মহিলা আজ ২০ই জানুয়ারী বুধবার সকালে আশরাফুলের বাসায় গিয়ে ১০হাজার টাকা দিবে বলে তাসিনের মাতা ও দাদাকে বাগআঁচড়া বাজারে নিয়ে আসে।

এক পর্যায়ে উভয়ে নাস্তা করার জন্য বাগআঁচড়া বাজারের রিফাত হোটেলে প্রবেশ করলে অপরিচিতা মহিলা তাসিনের মাতা ও দাদাকে নাস্তার টেবিলে বসিয়ে নাস্তা করায় এবং তাসিন কে নিজের কাছে নিয়ে হোটেল থেকে বেরিয়ে পালিয়ে যায়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার জানান, স্থানীয় লোকজন আমাদেরকে বিষয়টি জানালে আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। তবে এখনও পর্যন্ত বাচ্চাটির কোন সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় তাসকিনের মা এখনো পর্যন্ত শোকে বিহ্বল হয়ে রয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর