গত ৮ মাসে সবচেয়ে কম মৃত্যু আজ

গত ৮ মাসে প্রাণঘাতি করোনা ভাইরাসে সর্বনিম্ন মৃত্যু হয়েছে আজ। গত এক দিনে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৭ হাজার ৯৫০ জনে। এদিকে গত একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৫৬ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জন।

বুধবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞতিতে এসকল তথ্য জানা যায়।

এদিন সুস্থ হওয়ার সংখ্যা ৬১৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থতার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন। এদিন করোনা টেস্ট করেছিল ১৫ হাজার ৪১০ টি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর