ব্রাহ্মণবাড়িয়ায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সদর উপজেলার পয়াগ নরসিংসার বোর্ড জাজার এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
চোরেরা এ সময় বাজারের জেনারেল স্টোর, ফল ও মোবাইলের তিনটি দোকানে চুরির চেষ্টা চালালেও ২টিতে সফল হয়।
এ সময় বাজারের খোকন মিয়া ও ওহিদ দোকান থেকে ৩০ কার্টুন সিগারেট ও নগদ টাকা সহ প্রায় ১ লাক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
দোকানের মালিক খোকন মিয়া জানান, রাত ১১ টায় তিনি দোকান বন্ধ করে বাসায় যান। আজ বুধবার সকালে দোকান খুলে সব কিছু এলোমেলো দেখতে পান। চোরেরা তার দোকানের টিনের চাল খুলে এ সব মালামাল নিয়ে যায়। অপর দোকানদার যুবায়ের জানান তার মোবাইলের দোকানে চুরির চেষ্টা চালালেও ভিতরে রড থাকায় প্রবেশ করতে পারেনি।
তিনি আরো জানান, এর আগেও তার দোকানে ২ বার চুরি হয়েছে। ৩ জন পাহারাদার থাকার পরেও চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতংক দেখা দিয়েছে।
এ ব্যাপারে নরসিংসার বোর্ড বাজারের সভাপতি আব্দুর রহমান জানান, চুরির বিষয়টি নিয়ে করনীয় ঠিক করতে ব্যবসায়ীদের বৈঠক ডাকা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার এ এস আই বাপন চন্দ্র দাস জানান, ঘটনা স্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/পি