ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
মাঠে নেমেই বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব। উইন্ডিজদের বিপক্ষে ৭.২ ওভারে ২টি মেডেন ও ৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন সাকিব।
বল হাতে নিজের সেরা একটি দিন পার করলেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন তিনি। এবার ব্যাট হাতেও নিজের সেরাটা দেওয়ার পালা সাকিবের।
বার্তাবাজার/এস.জি