পাকিস্তানের জার্সিতে ‘বিরাট কোহালি’

পাকিস্তানের জার্সিতে ভারতীয় অধিনায়ক বিরাট বোহলি। না, চিন্তার কিছু নেই, বিরাট কোহালি জার্সি বদল করেননি। আসলে প্রতিবেশী দেশে বিরাট কোহালির এক ফ্যানকে পাকিস্তানের জার্সিতে দেখা গিয়েছে সম্প্রতি। জার্সিতে লেখা ‘বিরাট’ ও জার্সি নম্বর ‘১৮’, যা কোহালি ব্যবহার করেন। সেই ছবি টুইট করেছেন পাকিস্তানের এক ক্রীড়া সাংবাদিক।

ভারত-পাকিস্তান দুই দল যে অবস্থাতেই থাকুক, পরস্পরের বিরুদ্ধে মাঠে নামলে অন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্রিকেটার ও দর্শকদের মধ্যে।

আগামী ১৬ জুন বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। তবে ১৯৯২ সালে প্রথমবার মুখোমুখি হওয়া থেকে বিশ্বকাপে আজ পর্যন্ত এক বারও ভারতের বিরুদ্ধে জিততে পারেনি পাকিস্তান। এবার কি সেই ধারা অব্যাহত রাখবে ভারত, না সেটি ভেঙে দিবে পাকিস্তান? তার উত্তল মিলবে হয়ত ১৬ তারিখে-ই।

ভারত-পাকিস্তান ম্যাচের আগে লাহৌরের রাস্তায় এভাবে পাকিস্তানের জার্সি আর তাতে বিরাটের নাম দেখে বেশ মজাই পাচ্ছেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। তাই এই টুইট সামনে আসতেই ভাইরাল হতে সময় নেয়নি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর