ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে মৃত্যুদন্ড ও সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ বুধবার দুপুরে এ রায় প্রদান করেন জেলা দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ।
মামলার অভিযোগে জানা যায়, ২০১৩ সালের পহেলা আগস্টে জেলা শহরের মুন্সিপাড়া এলাকায় নববধু ফারজানা আক্তার মুমুকে (২৩) পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখে স্বামী ইমতিয়াজ হোসেন।
এ ঘটনার পর পুলিশের ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ঘটনার পুলিশ পরদিন সদর থানায় মামলা রুজু করে। পরে ময়না তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে সদর থানা পুলিশের এসআই নাজমুল হক বাদি হয়ে ২০১৩ সালের ২৩ অক্টোবর স্বামী ইমতিয়াজ হোসেন ও সহযোগি আসাদ হোসেনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে।
বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ স্বামী ইমতিয়াজ হোসেনকে মৃত্যুদন্ড ও সহযোগী আসাদ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
বার্তাবাজার/পি