সাকিবের তৃতীয় আঘাত, চাপে ওয়েস্ট ইন্ডিজ

প্রায় দশ মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

মাঠে নেমেই বল হাতে ক্যরিবীয়দের ওপর চড়াও হয়েছেন সাকিব। এখন পর্যন্ত তিন উইকেট শিকার করেছেন তিনি। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ।

ব্যক্তিগত ৭ রানে মোস্তাফিজুর রহমানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাঝঘরে ফিরেন সুনিল আমব্রিস। এরপর বৃষ্টির কারণে ম্যাচ কিছুক্ষণ বন্ধ থাকে। ফের খেলা শুরু হলে উইন্ডিজ শিবিরে দ্বিতীয় আঘাত হানেন মোস্তাফিজ।

মাত্র ৯ রান করে লিটনের উড়ন্ত ক্যাচে প্যাভিলিয়নের পথে হাঁটেন জশুয়া ডা সিলভা। অধিনায়ক জেসন মোহাম্মদ আন্দ্রে ম্যাকার্থিকে নিয়ে দলের হাল ধরেন। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ান সাকিব আল হাসান।

বোল্ড করে আন্দ্রে ম্যাকার্থিকে (১২) ফেরান সাকিব। প্রথম উইকেট নেওয়ার পর পরপর দুই ওভারে তুলে নেন অধিনায়ক জেসন মোহাম্মদ ও এনক্রুমা বোনারকে। ১৭ রান করে সাকিবের বলে মুশফিকের হাতে স্টাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন জেসন।

অন্যদিকে বোনারকে লেফ বিফোরের ফাঁদে ফেলে সাঝঘরে পাঠান সাকিব। তিনি রানের খাতা না খুলেই সাঝঘরে ফিরেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৭ রান।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর