নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে বাড়িতে ভয়াবহ আগুনের সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার ভোর ৪টার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের,বড়িকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মোস্তফা মিয়া (৭০) উপজেলার বড়িকান্দি গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে, জসু মিয়া (৬৫) সাইজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানান,বুধবার ভোর রাতে মোস্তফা মিয়ার ছেলে মানিক মিয়ার বসতঘরে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে ওই সময় মোস্তফা মিয়া আর্তচিৎকার দিয়ে ঘর থেকে বের হলে মিটারের তারের সাথে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে,চাচির আত্মচিৎকারে ভাতিজা জুস মিয়া চাচাকে বাঁচাতে শরীরে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অগ্নিকান্ডে ১টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান গ্রামবাসী

সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ মামুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন বৈদ্যুতিক শট সার্কিট থেকে ঘরে আগুন সূত্রপাত হয়েছে এসময় মোস্তফা মিয়া আর্তচিৎকার দিয়ে ঘর থেকে বের হলে মিটারের তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর