বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের ইমাম হাফেজ মাওলানা জয়নাল আবেদিন মারা গেছেন।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ১০টার দিকে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির বলেন, হাফেজ জয়নাল আবেদিন ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ। অনেকদিন ধরে তিনি বিএনপির কার্যালয়ে নামাজ পড়াতেন। প্রত্যেক বছর রোজায় তারাবি পড়াতেন। এর আগে তিনি বনানীতে চেয়ারপারসন কার্যালয়ে নামাজ পড়াতেন। এবং অবসর সময়ে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কোরআন শিখাতেন।
এসময় তিনি আরো বলেন, হাফেজ জয়নাল আবেদিনের মৃত্যুতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা শোক প্রকাশ করেছেন।
বার্তাবাজার/ই.এইচ.এম