করোনায় আরও ১৪ হাজার ৭শ’ মানুষের মৃত্যু

প্রাণঘাতি করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৭’শ মানুষের অধিক মৃত্যু দেখল বিশ্ব। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখেরও অধিক মানুষের শরীরে। এ নিয়ে সারা বিশ্বে মোট প্রাণহানি সংখ্যা দাড়ালো ২০ লাখ ৬৬ হাজারের বেশি, শনাক্ত ৯ কোটি সাড়ে ৬৬ লাখের বেশি মানুষ।

বুধবার (২০ জানুয়ারি) সর্বোচ্চ সংক্রমণ এবং প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিন করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৮’শ মানুষের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়ালো ৪ লাখ ১১ হাজার। নতুন শনাক্তকৃত রোগী ২ লাখেরও অধিক।

দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ এবং প্রাণহানি হয়েছে যুক্তরাজ্যে। এদিন দেশটিতে প্রায় ১ হাজার ৬’শ মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো সাড়ে ৯১ হাজার।

গত ২৪ ঘণ্টার ব্যবধানে জার্মানি সাড়ে ১১’শ মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। , ব্রাজিল প্রায় ১২’শ মৃত্যুতে প্রাণহানি দু’লাখ সাড়ে ১১ হাজারের বেশি। দক্ষিণ আফ্রিকাও এদিন রেকর্ড ৮৩৯ জনের মৃত্যু দেখেছে। ৪০০-৬০০ মৃত্যু দেখেছে কলম্বিয়া, রাশিয়া স্পেন, ফ্রান্স ও ইতালি।

দৈনিক মৃত্যু কমলেও ভারতে মৃতের সংখ্যা ১ লাখ সাড়ে ৫৩ হাজার এবং মেক্সিকোতে এর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর