জমি নিয়ে বিরোধের জেরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

কক্সবাজার সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মা-মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার(১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া রাবারড্যাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: চরপাড়া রাবারড্যাম এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে জন্নাতুল ফেরদৌস (১৩)। সে উপজেলার জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিল।

জানা যায়, চলাচলের রাস্তা বন্ধ করা নিয়ে একই এলাকার জাফর আলমের ছেলে আবুল কালামের (৩৫) সঙ্গে রাশেদা ও তার মেয়ের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো দা দিয়ে রাশেদা ও তার মেয়েকে কোপালে ঘটনাস্থলেই রাশেদার মৃত্যু হয়। পরে স্থানীয়রা জান্নাতুলকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানাধীন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. আবদুল হালিম জানান, আবুল কালামকে আটক করতে পুরো এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর