সাধারণ মানুষেরা ভ্যাকসিন পাবেন কি না এ ব্যাপারে আমরা একদম নিশ্চিত নই। কিন্তু ধনিক শ্রেণি পাবেন সেটা প্রায় নিশ্চিত হয়ে গেছে বরে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার(১৯ জানুয়ারি) দুপুরে জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই আশঙ্কার কথা প্রকাশ করেন।
তিনি বলেন, আমরা বার বার করে বলেছিলাম, ভ্যাকসিন নিয়ে একটা পরিকল্পনা দেওয়া হোক, একটা রোডম্যাপ দেওয়া হোক- তার কোনোটাই দেওয়া হয়নি। সাধারণ মানুষের ভ্যাকসিন পাবেন কি না এ ব্যাপারে আমরা একদম নিশ্চিত নই। কিন্তু ধনিক শ্রেণি পাবেন সেটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। সেজন্যই আমরা মনে করি এই সরকার জনগণের বিরুদ্ধের একটা সরকার, জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, জনগনের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে।
ফখরুল আরও বলেন, ‘আজকে দেখুন, যখন ভ্যাকসিন সারা পৃথিবীতে আসতে শুরু করেছে, অন্যান্য দেশে যখন বিনা পয়সা ভ্যাকসিন দিচ্ছে। তখন এই আওয়ামী লীগ তার নিজস্ব লোককে বেশি করে মুনাফা পাইয়ে দেওয়ার জন্য জনগণের সেই টাকা থেকে প্রতি ভ্যাকসিনে এক ডলার বেশি করে নিচ্ছে।’
বার্তাবাজার/পি