ভাসানচরের সুযোগ সুবিধা ও নিরাপত্তার জন্য ভাসানচর থানা: স্বরাষ্ট্রমন্ত্রী

ভাসানচর থানা উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রোহিঙ্গারা তাদের দেশে ফেরৎ যাবে। ভাসানচর ও আশপাশ এলাকার শান্তি শৃংখলার জন্য এ থানা উদ্বোধন করা হয়েছে। রোহিঙ্গারা এতোদিন ভুল বুঝেছিলো যে, এখানে তাদের নানা ধরনের অসুবিধা হবে। ভাসানচরের সুযোগ সুবিধা ও নিরাপত্তা দেখে ভবিষ্যতে রোহিঙ্গারা দলে দলে এখানে আসবে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) ভাসানচর থানা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোঃ মোস্তফা কামালউদ্দিন, বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ শহিদুজ্জামান, নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার নোয়াখালী আলমগীর হোসেন ভাসানচরে বসবাসরত রোহিঙ্গাদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলাসহ সামগ্রিক বিষয় সংক্ষেপে সকলকে অবহিত করেন।

উল্লেখ্য, ভাসানচরে এক লক্ষ রোহিঙ্গা স্থানান্তরের পরিকল্পনায় তাদের নিরাপত্তা বিধানে লক্ষ্যে ২০১৭ এ থানা অনুমোদন জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাব পাঠানো হয়। পরে ২০১৯ ডিসেম্বরে ২৪টি পদ অনুমোদন দেয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর