ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে আগুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন(ডিএনসিসি) ভবনের ১০ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।

আগুন লাগার খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনিসুর রহমান বলেন, আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায় নি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর