২০২৩ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। উপমহাদেশে বিশ্বকাপ হওয়ায় কিছুটা সুবিধা পাবে বাংলাদেশ দল। ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিতে হলে শীর্ষ আটে থাকতে হবে বাংলাদেশ দলকে।
কেননা শীর্ষ ৮ দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিবে। বাকিদের বাছাইপর্ব খেলে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করতে হবে। বাছাইপর্বের বাধায় না পড়ে শীর্ষ আটে থেকে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে চায় বাংলাদেশ দল।
এ প্রসঙ্গে দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, যখনই আপনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না কেন চাপ থাকবেই। জেতার চাপ সবসময় থাকে। এখন থেকে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত আমরা ২৭-২৮ টা ওয়ানডে খেলব। পয়েন্ট সিস্টেমের জন্য সবগুলো ম্যাচ জেতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আমরা অবশ্যই চাইবো যাতে আমাদের বাচাইপর্বে খেলা না লাগে। আমরা শীর্ষ আটে থাকতে চাই। আমাদের জন্য সামনের সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ। কোন দলের বিপক্ষে খেলা, কারা খেলছে তা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের নিয়ন্ত্রণে যেটা আছে আমরা সেটা নিয়ে কাজ করব।
বার্তাবাজার/এস.জি